সঞ্চয়পত্রের মুনাফার ওপর কর বাড়ানো হয়নি
সঞ্চয়পত্রের মুনাফার ওপর কর বাড়ানো হয়নি বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। তিনি বলেন, নতুন ব্যবস্থায় ক্ষুদ্র বিনিয়োগকারীর সঞ্চয়পত্র থেকে অগ্রিম কেটে নেওয়া কর স্বয়ংক্রিয়ভাবে ফেরত পাবেন– এমন সুযোগ রাখা হয়েছে। গতকাল রোববার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘অর্থবিল ২০২৬-২৭-এর বিশ্লেষণ’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। নতুন বাজেটে সঞ্চয়পত্রের মুনাফার ওপর উৎসে কর দ্বিগুণ করা হয়েছে– এমন খবরে সমালোচনা শুরু হয়। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, সঞ্চয়পত্রের মুনাফার ওপর কর আগের মতোই (১০ শত...