অতিষ্ঠ নারীর জীবন
প্রযুক্তির বিস্ময়কর উৎকর্ষের এই যুগে ইন্টারনেট আমাদের প্রাত্যহিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। সামাজিক মাধ্যমের কল্যাণে পৃথিবী আজ হাতের মুঠোয়। এই অবাধ তথ্যপ্রবাহ আর যোগাযোগের সুবিধার উল্টো পিঠে লুকিয়ে আছে এক গভীর অন্ধকার। অনলাইনের এই বিশাল দুনিয়ায় কৌতুকের ছলে ট্রল, আক্রমণাত্মক মিম, বডিশেমিং, মিথ্যাচার কিংবা দল বেঁধে কদর্য ভাষায় আক্রমণ করার মতো ঘটনা এখন নিত্যনৈমিত্তিক। এই সাইবার বুলিংয়ের সবচেয়ে বড় এবং সহজ লক্ষ্যবস্তু হচ্ছেন নারীরা। দেশের প্রায় ৯০ শতাংশ নারী কোনো না কোনোভাবে এ হেনস্তার শিকার। ব্যক্তিগত জীবন, শিক্ষাঙ্গন, বিনোদন জগৎ কিংবা রাজনীতির মাঠ–কোথাও রেহাই পাচ্ছেন না তারা। লিখেছেন লাবণী মণ্ড...