তদন্তে নিয়ম মানার তথ্য, ভুয়া তালিকার অভিযোগ অব্যাহত
কিশোরগঞ্জে গত দুর্গাপূজার জন্য বরাদ্দের ১০০ টন চাল আত্মসাতের অভিযোগের তদন্ত প্রতিবেদন হাইকোর্টে জমা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, যেসব মন্দির বা প্রতিষ্ঠানের বিপরীতে চাল বরাদ্দ দেওয়া হয়েছে, সেসব প্রতিষ্ঠানের বিপরীতে চাল বিতরণ করা হয়েছে এবং সঠিক নিয়ম অনুসরণ করে চাল উত্তোলন করা হয়েছে। তবে সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের স্বর্গীয় বীরেন্দ্র চন্দ্র সরকারের বাড়ির দুর্গামন্দির কমিটির সভাপতি প্রদীপ চন্দ্র সরকার দাবি করেছেন, যে ৬৪টি মন্দির ও সংগঠনের নামে চাল বরাদ্দ দেখানো হয়েছে, এর মধ্যে ১০-১২টি সঠিক, বাকি সবগুলো ভুয়া। ২০২৫ সালের ১ জানুয়ারি সমকালের শেষ পাতায় ‘কিশোরগঞ্জে পূজার বরাদ্দের ১০০ টন চাল আত্...