৯০ দিনের রুটিন দায়িত্বের পথে বর্তমান সংসদ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নিয়মিত মেয়াদ শেষ হয়েছে গত রোববার। প্রশাসন এখনও নির্বাচনের তপশিল ঘোষণা করেনি। এতে গঠনতন্ত্র অনুযায়ী, সর্বোচ্চ আরও ৯০ দিন রুটিন দায়িত্ব পালন করতে পারবে গত বছরের ৯ সেপ্টেম্বর নির্বাচনের পর গঠিত ডাকসু। নতুন নির্বাচন কখন হবে, তার কোনো সময়সীমা জানাতে পারেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বলেছেন, ডাকসুর গঠনতন্ত্র পরিবর্তন করা হবে কিনা, তা সিন্ডিকেট সভায় আলোচনা হবে। দীর্ঘ ২৮ বছর পর ২০১৯ সালে ডাকসু নির্বাচন হয়। এর ছয় বছর পর ২০২৫ সালের নির্বাচনে জয়ী হয়ে ১৪ সেপ্টেম্বর শিবির-সমর্থিত প্যানেল দায়িত্ব নেয়। ডাকস...