হুতিদেরকে দৃঢ়ভাবে জবাব দেওয়ার অঙ্গীকার সৌদির
সৌদি আরব মঙ্গলবার বলেছে, তারা হুতিদের হামলার দৃঢ়ভাবে জবাব দেবে। ইরান সমর্থিত এই গোষ্ঠীর ধারাবাহিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন আহত হওয়ার পর রিয়াদ এই হুঁশিয়ারি দিল। রিয়াদ নেতৃত্বাধীন ‘ইয়েমেনে বৈধতা পুনঃপ্রতিষ্ঠা জোট’ জানিয়েছে, আগের দিন (সোমবার) খামিস মুশাইত, আবহা ও তাইফে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা হয়েছে। এতে ১৩ জন আহত হয়েছেন। দেশের সার্বভৌমত্ব রক্ষায় এসব হামলার জবাব ‘দৃঢ়ভাবে’ দেওয়া হবে। শত্রুতামূলক ও উগ্রপন্থি অবস্থান ঠেকাতে প্রয়োজনীয় সব ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হবে। গত জুলাইয়ে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরুর পর থেকে হুতি ও সৌদি সরকার আবার লড়াইয়ে জড়িয়েছে। বিশ্বের শীর্...