মাছ ধরতে গিয়ে সাড়ে পাঁচ মাসেও ফেরেননি ৯ জন
ভাতের জন্য, সংসারের জন্য সাগরে মাছ ধরতে গেছেন সন্তান। যাওয়ার সময় মা কহিনুর বেগমকে বলে যান, ‘আমরা আসব, তোমরা দোয়া করিও।’ কিন্তু ছয়-সাত মাস হয়ে গেল, ছেলে আর আসে না। এখন শুধু পথের দিকে তাকিয়ে আছেন এই মা। তাঁর একটাই আকুতি, বুকের মানিককে ঘরে ফিরে পাওয়া। কহিনুর বেগম লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের চর পোড়াগাছার আবু তাহেরের স্ত্রী। তাঁর দুই ছেলে গত মার্চের শেষ দিকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের সেনাবাহিনীর হাতে আটক হন। এদের মধ্যে কিশোর বয়সী ছোট ছেলে মো. তাহমিদ (১৫) ফিরলেও বড় ছেলে মো. তামজিদ (২০) এখনও বন্দি। গতকাল সোমবার বড় ছেলের কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন...