রঙিন স্কুল ব্যাগে চরের শিশুদের আনন্দ
যমুনা নদীর কূলঘেঁষা সারিয়াকান্দির হাটশেরপুর বাঁধ। সেখানে উন্মুক্ত স্থানে বসে শিশুরা পড়াশোনা করে। দারিদ্র্যের কারণে তাদের কোনো ব্যাগ ছিল না। চরের এই পথ পেরিয়ে স্কুলে যেতে রোদ ও বৃষ্টিতে শিক্ষার্থীদের বইপত্র প্রায়ই ভিজে নষ্ট হতো। হাটশেরপুর ইউনিয়নের চকরথিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসব শিশুর কষ্টের কথা বিবেচনা করে এগিয়ে এসেছে সমকাল সুহৃদ সমাবেশ বগুড়া জেলা শাখা। ‘অনার বাংলাদেশ’ নামে একটি প্রতিষ্ঠানের আর্থিক সহায়তায় মঙ্গলবার শিক্ষার্থীরা হাতে পায় কাঙ্ক্ষিত রঙিন স্কুল ব্যাগ। এই টিমে ছিলেন সুহৃদ সমাবেশ বগুড়া জেলার উপদেষ্টা লিমন বাসার, সমকালের বগুড়ার ভারপ্রাপ্ত ব্যুরোপ্র...