ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণ
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পৃথক স্থানে ৩ টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনে দুটি ও টিএসসির পাশে মেট্রোরেল সংলগ্ন রাস্তায় একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে। তবে কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তা তাৎক্ষণিভাবে জানা যায়নি। জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীস পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটু আগে ককটেল ফাটানো হয়েছে, আমি নিজেও শব্দ শুনেছি। শব্দ শোনার পর নিরাপত্তার দায়িত্বে থাকা হাউস টিউটরকে নির্দেশ দিয়েছি যেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া অন্য কোনো বহিরাগতকে হলের ভেতরে প্রবেশ করতে দেওয়া না হয়। কারা এই ঘটনা ঘটাতে পারে&m...