কেরানীগঞ্জে সেলুনে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা
ঢাকার কেরানীগঞ্জে ফরহাদ হোসেন (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শাক্তা ইউনিয়নের আরশিনগর এলাকার একটি সেলুনে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে বিকেল ৪টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের অভিযোগ, রাজধানীর মোহাম্মদপুরে ফুটপাতে মাছের দোকান বসানো নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরহাদ হোসেন কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের আরশিনগরের মেম্বার গলিতে পরিবার নিয়ে থাকতেন। তার গ্রামের বাড়ি ভোলায়। সকালে রাজধানীর মোহাম্মদপুরের মহিরগোলা এলাকায় ফুটপাতে মাছ বিক্রি...