সার বিক্রিতে ডিলারের কমিশন বাড়াল সরকার, কৃষকের দাম অপরিবর্তিত
সার বিক্রিতে ডিলারের কমিশন বাড়িয়েছে সরকার। ইউরিয়া, ট্রিপল সুপার ফসফেট (টিএসপি), ডায়ামোনিয়াম ফসফেট (ডিএপি) ও মিউরিয়েট অব পটাশ (এমওপি) সারের ক্ষেত্রে ডিলারদের কমিশন প্রতি কেজিতে দুই টাকা থেকে বাড়িয়ে ৩ টাকা করা হয়েছে। তবে কৃষক পর্যায়ে এসব সারের বিক্রয়মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের গত সোমবারের চিঠির পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার অর্থ বিভাগের জারি করা আদেশে ডিলার পর্যায়ের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এই পরিবর্তন ২০২৭ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে। কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও পরিবীক্ষণ শাখার কৃষি অর্থনীতিবিদ শাহনাজ আক্তার বলেন, ২০০৯ সালের পর থেকে ডিলারদের কমিশন বাড়ানো হয়নি। দী...