নেতাদের সমর্থন আদায়ে ব্যস্ত বিএনপির সম্ভাব্য প্রার্থীরা
ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার পর বিএনপির প্রার্থীরা দলীয় সমর্থনের আশায় নেতাদের কাছে ছুটতে শুরু করেছেন। এমন অবস্থা খুলনার কয়রা উপজেলার সাতটি ইউনিয়নের। অন্যদিকে দলীয় প্রার্থিতা চূড়ান্ত হয়ে যাওয়ায় জামায়াতে ইসলামীর প্রার্থীরা আগে থেকেই প্রচার ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। গত সোমবার ইউপি নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের প্রাক-প্রস্তুতি সভা শেষে সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়। ১২ নভেম্বর প্রথম ধাপে এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে, এমন ধারণায় প্রার্থীরা তৎপর হয়ে উঠেছেন। প্রায় এক দশক পর এবার নির্দলীয়ভাবে ইউপি নির্বাচন হবে। জানা গেছে, কয়রার সাতটি ইউনিয়নে বিএনপির সমর্থন পেতে চেষ্টা করছেন ২৪ জন...