৩০ মাসের প্রকল্প শেষ হয়নি আট বছরেও, কাজে স্থবিরতা
কথা ছিল ৩০ মাসে শেষ হবে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর ওপর নির্মাণাধীন শাহ আরেফিন-অদ্বৈত প্রভু মৈত্রী সেতুর নির্মাণকাজ। তবে আট বছর পেরিয়ে গেলেও এর কাজ শেষ হয়নি। সীমান্তবর্তী অঞ্চলের তিন উপজেলার মানুষ যে সেতুটিকে কেন্দ্র করে যোগাযোগ ও উন্নয়নের বড় স্বপ্নের জাল বুনেছিল, তা আজও বাস্তবায়নের মুখ দেখেনি। প্রতিশ্রুতি অনুযায়ী ২০২০ সালের মে মাসে সেতুর কাজ শেষ হওয়ার কথা ছিল। জানা যায়, যাদুকাটা নদীর ওপর নির্মিতব্য এই সেতুটির দৈর্ঘ্য ৭৫০ মিটার। প্রায় ৮৫ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে সেতু নির্মাণের কাজ পায় তমা কনস্ট্রাকশন। ২০১৮ সালের ডিসেম্বরে কাজ শুরু হলেও এখনও শেষ হয়নি। অথচ এই সেতু চালু হলে জেলা সদর...