গলাচিপায় ‘মব’ সৃষ্টি করে আসামি গ্রেপ্তারে বাধা
গলাচিপায় মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার করতে গেলে ‘মব’ সৃষ্টি করে আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির নেতাদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে উপজেলার চরকাজল ইউনিয়নের চরকপালবেড়া বাজারে এ ঘটনা ঘটে। এরপর অতিরিক্ত পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন গলাচিপা থানার ওসি ইমতিয়াজ আহমেদ। তবে প্রকৃত কারণ স্পষ্ট নয় বলে জানিয়েছেন তিনি। সূত্র জানায়, সকালে গলাচিপা উপজেলার চরকাজল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক কামাল হোসেনের নেতৃত্বে পাঁচজনের একটি দল মারামারির অভিযোগে একটি মামলার আসামি ফোরকান খানকে গ্রেপ্তার করে। এ সময় চরশিবা ইউনিট যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাতেম মাতুব্বর, সাবেক...