রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে ভারত-চীনের সহযোগিতা প্রয়োজন: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, রোহিঙ্গাদের নিজ দেশে সম্মান ও নিরাপত্তার সঙ্গে ফিরিয়ে দেওয়াই হবে এ সংকটের চূড়ান্ত সমাধান। বর্তমান পরিস্থিতিতে একা বাংলাদেশের পক্ষে রোহিঙ্গা সমস্যার সমাধান করা সম্ভব নয়। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে ভারত ও চীনসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ প্রয়োজন। বৃহস্পতিবার বিকেলে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, রোহিঙ্গা ইস্যুতে শুধু বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের দ্বিপক্ষীয় বিষয় নয়, এটি একটি আন্তর্জাতিক সমস্যা। বাংলাদেশ দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের মানবি...