বাসে ভাড়া আদায়ে স্বেচ্ছাচারিতা, লঞ্চে বেড়েছে কয়েক গুণ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর পরিবহন ভাড়াও বেড়েছে। তবে সরকারের বেঁধে দেওয়া বর্ধিত ভাড়ার হিসাব আমলে নিচ্ছেন না কেউ। বাসে যাত্রীদের কাছ থেকে ইচ্ছামতো ভাড়া আদায় করা হচ্ছে। লঞ্চসহ নৌযানগুলোতে ভাড়া বেড়েছে কয়েক গুণ। ট্রাক, কাভার্ডভ্যান ও পিকআপের মতো পণ্যবাহী গাড়িতেও লাগামহীন ভাড়া আদায়ের অভিযোগ উঠছে। ঢাকাসহ সব জেলা-উপজেলায় দুর্ভোগের চিত্র মিলছে। যাত্রীরা বলছেন, বর্তমান সরকারের ছয় মাসে দুবার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে পরিবহন ভাড়ায় এমন নৈরাজ্য দেখা দেয়। এবারের দুর্ভোগের মাত্রা আগের তুলনায় অনেক বেশি। তবে দুর্ভোগের মধ্যে একমাত্র স্বস্তির বিষয় ট্রেনে আগের হিসেবেই ভাড়া আদায় হচ্ছে। সরকারি এই পরিবহ...