ডেঙ্গু মোকাবিলায় ৬ মাসের জরুরি কার্যক্রম
দেশে ছয় মাসব্যাপী জরুরি ডেঙ্গু মোকাবিলা কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিগুলোর ফেডারেশন এবং তাদের অংশীদার সংগঠনগুলো। গতকাল বৃহস্পতিবার রেড ক্রিসেন্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ কার্যক্রমের আওতায় ডেঙ্গুর উচ্চ ঝুঁকিপূর্ণ ও সংক্রমণপ্রবণ এলাকার প্রায় তিন লাখ মানুষকে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হবে। সর্বোচ্চ ডেঙ্গু সংক্রমণপ্রবণ এলাকাগুলোকে এ কার্যক্রমে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের পাশাপাশি কক্সবাজারের শরণার্থী শিবির ও আশপাশের স্থানীয় জনগোষ্ঠী রয়েছে। ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে দেশের অন্...