ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে এক দিনে যুক্তরাজ্যে ঢুকলেন ৭৮১ অভিবাসী
ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে এক দিনে রেকর্ড ৭৮১ জন অভিবাসী যুক্তরাজ্যে পৌঁছেছেন। বুধবার ১০টি ছোট নৌকায় করে তারা দেশটিতে প্রবেশ করেন। চলতি বছরে এক দিনে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছানোর ক্ষেত্রে এটিই সর্বোচ্চ সংখ্যা। বৃহস্পতিবার প্রকাশিত যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (হোম অফিস) পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে। এর আগে চলতি বছরে এক দিনে সর্বোচ্চ ৭৫২ জন অভিবাসী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন। গত ২৯ জুলাই নয়টি ছোট নৌকায় করে তারা যুক্তরাজ্যে পৌঁছান। নতুন রেকর্ডের মাধ্যমে সেই সংখ্যাও ছাড়িয়ে গেল। ইংলিশ চ্যানেল দিয়ে ছোট নৌকায় অভিবাসীদের যুক্তরাজ্যে প্রবেশ ঠেকাতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার কথ...