ঝগড়া থামাতে গিয়ে পোশাকশ্রমিক নিহত
গাজীপুরে ঝগড়া থামাতে গিয়ে পোশাকশ্রমিক খুন হয়েছেন। টাঙ্গাইলের নাগরপুরে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া ময়মনসিংহের খালে ভাসা ড্রামে পাওয়া মরদেহের পরিচয় পেয়েছে পুলিশ। নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতার পাঠানো খবর: ’জানা গেছে, কাজ শেষে কারখানা থেকে বেরিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছিলেন পোশাকশ্রমিক গাজী রাফেজ আহমেদ। পাশে তখন এক ঝালমুড়ি বিক্রেতার সঙ্গে কয়েকজন পথচারীর বাগ্‌বিতণ্ডা চলছিল। চিৎকার-চ্যাঁচামেচি শুনে এগিয়ে যান রাফেজ। এ সময় ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে আহত হন রাফেজসহ তিনজন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাফেজ (৩৫)। গত বুধবার...