মিরসরাইয়ে সাগরপথে পাচারের সময় ৯৭৫ বস্তা সারসহ আটক ৩
চট্টগ্রামের মিরসরাইয়ে সাগরপথে পাচারের জন্য নেওয়া ৯৭৫ বস্তা ইউরিয়া সারসহ তিনজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় সার পরিবহনে ব্যবহৃত চারটি ট্রাক ও পাচারের জন্য প্রস্তুত রাখা একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়েছে। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের মূল হোতারা পালিয়ে যায়। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার ইছাখালী ইউনিয়নের বঙ্গোপসাগর উপকূলে এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা হলেন ট্রাকচালক ইয়াছিন এবং শ্রমিক মো. মনির হোসেন ও মো. ইসমাইল। কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, চট্টগ্রামের মাঝিরঘাট থেকে চারটি ট্রাকে করে ইউরিয়া সারগুলো মিরসরাইয়ের বঙ্গোপসাগর উপকূলে নিয়ে আসা হয়। সারগুলো হা...