প্রতিশ্রুতি নয়, প্রত্যাবাসনে সুনির্দিষ্ট রোডম্যাপ চান রোহিঙ্গারা
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনকে সামনে রেখে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণভাবে নিজ মাতৃভূমি মিয়ানমারে ফিরে যাওয়ার দাবি জানিয়েছেন কক্সবাজারের উখিয়ার আশ্রয়শিবিরে থাকা রোহিঙ্গারা। তাদের দাবি, দীর্ঘদিনের বাস্তুচ্যুত জীবনের অবসানে শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি বা আন্তর্জাতিক সহমর্মিতা নয়, প্রত্যাবাসনের জন্য সুনির্দিষ্ট, সময়ভিত্তিক ও বিশ্বাসযোগ্য রোডম্যাপ প্রয়োজন। ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে উখিয়ার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এ আহ্বান জানানো হয়। সমাবেশে রোহিঙ্গা নেতারা বলে...