ধানখেত থেকে মৎস্যজীবী দল নেতার মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ধানখেত থেকে রমজান মিয়া (৩৫) নামে মৎস্যজীবী দল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার সুখিয়া ইউনিয়নের ঠুটারজঙ্গল গ্রামের একটি নিমজ্জিত ধানখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। রমজান মিয়া ওই ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি। তিনি ঠুটারজঙ্গল গ্রামের তমিজ উদ্দিনের ছেলে। স্বজনরা জানান, শনিবার সকালে বাড়ির পাশের ধানখেতে জাল নিয়ে মাছ ধরতে যান রমজান। সন্ধ্যা হয়ে গেলেও বাড়ি না ফেরায় স্বজনরা তাঁকে খুঁজতে বের হন। এক পর্যায়ে ধানখেতে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। খবর পেয়ে পাকুন্দিয়া থানার পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। স্বজনদের দাবি, রমজান মৃগী রোগে আক্রান্ত ছিলেন। মাছ...