কওমি মাদ্রাসাগুলো এবার চামড়া নেবে না
কাঙ্ক্ষিত দাম না পাওয়ার ক্ষোভ থেকে এবার সুনামগঞ্জের কওমি মাদ্রাসাগুলো কোরবানির চামড়া সংগ্রহ থেকে বিরত থাকার কথা জানিয়েছে। মাদ্রাসাগুলো যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। এর আগে সিলেটে আয়োজিত সংবাদ সম্মেলনে একই ঘোষণা দিয়েছে সেখানকার বিভিন্ন কওমি মাদ্রাসা। লাগাতার কয়েক বছর ধরে চামড়ার ন্যায্যমূল্য না পাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। এতে জেলায় চামড়া সংগ্রহ ও সংরক্ষণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত আলোচনা করে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে। দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত চামড়া শিল্প। এর অধিকাংশ আসে কোরবানির পশু থেকে। আর এসব চামড়া সংগ্রহে গুরুত্বপূ...