ট্রাম্প ও শি জিনপিংয়ের মধ্যে শীর্ষ বৈঠক শুরু
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে শীর্ষ বৈঠক শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রেসিডেন্ট শিয়ের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে বৈঠক শুরু হয় বলে রয়টার্স জানায়। শি বলেন, “আমি সব সময়ই বিশ্বাস করি চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে পার্থক্যের চেয়ে সাধারণ আগ্রহের দিকটাই বেশি আছে। চীন ও যুক্তরাষ্ট্রের সাফল্য উভয়ের জন্যই একটি সুযোগ। চীন ও যুক্তরাষ্ট্রের স্থিতিশীল সম্পর্ক বিশ্বের জন্য একটি ভালো বিষয়। তিনি বলেন, আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে মতবিনিময়ের জন্য আগ্রহ নিয়ে অপেক্ষায় আছি। অতীতকে এগিয়ে নিয়ে যেতে ও ভবিষ্যতে...