এলএনজিতে ভর্তুকি দিতে হিমশিম খাচ্ছে সরকার
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির দাম দ্বিগুণেরও বেশি হয়েছে। এ কারণে এলএনজিতে ভর্তুকির চাপ সামলাতে হিমশিম খাচ্ছে অর্থ মন্ত্রণালয়। চলতি অর্থবছরের এলএনজির ভর্তুকির জন্য আট হাজার কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছিল। প্রথম দিকে ভর্তুকির তেমন দরকার হয়নি। যুদ্ধ শুরুর পর প্রথম দুই মাসের ভর্তুকির বরাদ্দ প্রায় শেষ হয়ে গেছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আক্রমণের পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অবনতি হওয়ার পর এখন এলএনজি আমদানির বিপরীতে প্রতি মাসে চার হাজার কোটি টাকার বেশি ভর্তুকি দিতে হচ্ছে। স্পট মার্কেট থেকে এলএনজি কার্গোর ডে...