এক যুগেও হয়নি সংযোগ সড়ক, সেতু নিয়ে দুর্ভোগ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার সাহেবপুর-বন্দরভিটা এলাকায় ভেড়ামারা খালের ওপর নির্মিত একটি সেতুতে এক যুগেও সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। এতে সেতুটির দুপাশের অন্তত ১০ গ্রামের প্রায় ২০ হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসী জানান, সংযোগ সড়ক না থাকায় সেতুটি কাজে আসছে না। এতে মানুষকে বিকল্প কাঁচা পথ ব...