যশোরে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র পাননি ১০৬ জন
যশোরে প্রাথমিকের সহকারী শিক্ষক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র পাননি ১০৬ জন। শনিবার নিয়োগপত্র না পাওয়া ৮০-৯০ জন প্রার্থী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন। নিয়োগপত্র না পাওয়াদের মধ্যে একজন মণিরামপুর উপজেলার মাহফুজুর রহমান। তিনি জানান, পরিবারের প্রথম সদস্য হিসেবে সরকারি চাকরিতে চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ায় খুশি ছিলেন মা-বাবাসহ নিকটাত্মীয়রা। খুশিতে মসজিদে ঘোষণা দিয়ে এলাকায় মিষ্টিও বিতরণ করেছিলেন। কিন্তু অন্য প্রার্থীরা নিয়োগপত্র পেলেও তিনি পাননি। মাহফুজুর বলেন, ‘সরকারি চাকরি করার স্বপ্ন নিয়ে গ্রাম থেকে যশোরে এসেছিলাম। ৮ বছর ধরে ছাত্রাবাসে থেকে পড়াশোনা কর...