আইনি সহায়তা সহজ করতে প্রযুক্তিভিত্তিক সমাধান তুলে ধরলেন তরুণরা
প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে মানুষের আইনি সহায়তা পাওয়ার সুযোগ সহজ করতে কাজ করছে তরুণরা। এ লক্ষ্যে আয়োজিত ‘লিগ্যাল-টেক হ্যাকাথন ২০২৬: ডিজিটাল লিগ্যাল এইড ফর ফিউচার’ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আইনি সহায়তা ব্যবস্থাকে আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করার নানা প্রযুক্তিভিত্তিক সমাধান তুলে ধরেছেন। রোববার ঢাকায় দুই দিনব্যাপী জাতীয় এ হ্যাকাথনের গ্র্যান্ড ফিনালে ও সমাপনী অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আইন, কম্পিউটার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি, ব্যবসা, সুশাসন, জনপ্রশাসন ও সমাজবিজ্ঞানের শিক্ষার্থীরা অংশ নেন। আজ সোমবার ইউএনডিপি বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়...