ঝাপসা ছবি, অজানা নম্বর থেকে সতর্ক থাকতে হবে
অজ্ঞাত নম্বর থেকে ও যে কোনো অ্যাপে আসা কোনো ফাইল, ছবি বা লিঙ্কে অনেকের মধ্যে কৌতূহলের সৃষ্টি করে। কিন্তু এসব ফাইলে ক্লিক করা এড়িয়ে যেতে হবে। সাইবার অপচক্রের পাতানো এমন জালে সাড়া দিলেই ঘটবে বিপদ, বিশেষ করে অজ্ঞাত নম্বর থেকে প্রেরণ করা সন্দেহ হয় এমন সব ছবি বা ফাইলের মাধ্যমে ছড়ানো হয় ভয়ংকর কিছু গোপন সফটওয়্যার। বিশেষজ্ঞরা যে কোনো অ্যাপে অজ্ঞাত ব্যক্তির প্রেরণ করা সন্দেহজনক লিঙ্ক বা ফাইল না স্পর্শ করে তা এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। চক্র যেভাবে কাজ করে অনেক সময় অপচক্র অপরিচিত নম্বর থেকে এমন কিছু অস্পষ্ট ছবি ছড়াতে পারে, যার সঙ্গে লেখা থাকতে পারে– এই ব্যক্তিকে চেনেন? বা ছবিটি দেখব...