দুই কোটি টাকার নিচে নেব না—লক্ষ্মীপুর পিডিবি প্রকৌশলীর কথোপকথনের ভিডিও ভাইরাল
‘আমি দুই কোটি টাকার নিচে নেব না’-লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে বিভিন্ন প্রকল্পের মালামাল, ঠিকাদারি বিল, ‘ক্রস আর্ম’ ও অর্থ লেনদেন নিয়ে কথোপকথন করতে শোনা যায়। রোববার রাতে ভিডিওটি ভাইরাল হয়। ভিডিওতে নুরুল আমিনকে বলতে শোনা যায়, ‘এসি স্যার রাজি হয়ে গেছে কোনো একটা কারণে, আমি দুই কোটি টাকা থেকে নড়বো না। ৬ কোটি টাকা তিনগুণ না, আমি দুই কোটি টাকার নিচে নেব না, চেয়ারম্যানের কাছে যেতে হলে যাবো। দেখি চেয়ারম্যান কী কয়। একটা বিলের জন্য যদি ২ কোটি টাকা...