ম্যাডোনা জিতলেন ৭ পুরস্কার, টেইলর গড়লেন রেকর্ড
নারী শিল্পীদের দাপটে শেষ হলো সংগীত জগতের অন্যতম মর্যাদাপূর্ণ মঞ্চ এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস (ভিএমএ) ২০২৬। বাংলাদেশ সময় আজ ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে অনুষ্ঠিত এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (ভিএমএ) এবারের আসরে অনুষ্ঠান চলাকালীন তিনসহ মোট সাতটি পুরস্কার জিতেছেন ম্যাডোনা। এছাড়া রাতের সবচেয়ে বড় পুরস্কারসহ তিনটি পুরস্কার পেয়ে ইতিহাস গড়েছেন টেইলর সুইফট। অনুষ্ঠানের আগে ১৩টি মনোনয়ন নিয়ে সবচেয়ে বেশি মনোনীত শিল্পী ছিলেন ৬৮ বছর বয়সী ম্যাডোনা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি জেতেন তিনটি পুরস্কার—সাবরিনা কার্পেন্টারের সঙ্গে ‘বে...