গভীর সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১৩ জেলে উদ্ধার
সাগরে মাছ ধরতে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১৩ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। জরুরি সেবা- ১৬১১১-এতে কল পেয়ে দ্রুত অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম এ তথ্য জানান। কোস্ট গার্ড জানায়, গত ২৫ সেপ্টেম্বর ‘এফভি রিফাত’ নামে ফিশিং বোটটি ১৩ জেলেকে নিয়ে টেকনাফ থেকে মাছ ধরতে সমুদ্রে যায়। ২৮ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে মাছ আহরণ শেষে তীরে ফেরার সময় বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে বোটটি ভাসতে থাকে। এ অবস্থায় বোটে থাকা এক জেলে কোস্ট গার্ডের জরুরি স...