চেয়ারম্যান প্রার্থী নিয়ে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ২৫
কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থী হওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০-২৫ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে চালিভাঙ্গা ইউনিয়নের নলচর গ্রামে এই সংঘর্ষ হয়েছে। আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। তাদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহত সবার নাম-পরিচয় পাওয়া যায়নি। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বর্তম...