পানির ওপর আশার আশ্রয় কুড়িগ্রামের বন্যা সহনশীল ঘর
প্রতি বছর বর্ষা এলেই কুড়িগ্রামের চরাঞ্চলের মানুষের বুকে নেমে আসে এক অজানা আতঙ্ক। উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢল আর নদ-নদীর উপচে পড়া জলে নিমিষেই ভেসে যায় ভিটেমাটি, ধূলিসাৎ হয় স্বপ্নের আশ্রয়। বারবার ঘর হারিয়ে নিঃস্ব হওয়া এই দুর্গত মানুষের পাশে আশা ও স্বস্তির বার্তা নিয়ে এসেছে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)। সব হারিয়ে বারবার নতুন করে ঘুরে দাঁড়ানোর এই ক্লান্তিকর লড়াইয়ে চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান বদলাতেই এই উদ্যোগ 'বন্যা-সহনশীল ঘর'। কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার কোদালকাঠি এবং মোহনগঞ্জ ইউনিয়নে এই আবাসন অবস্থিত। ঘরগুলো মূলত সিজেডএম-এর প্রকল্পভুক্ত সদস্যদে...