প্রথম সংসার ভাঙার পর মিঠুনের সঙ্গে সম্পর্ক, ৩০ মিনিটের বিয়ে যেন রূপকথার গল্প
টালিউডের কিংবদন্তী অভিনৈতা মিঠুন চক্রবর্তীর জীবন যেন সিনেমার গল্প। একসময় ফুটপাতে রাত কাটানো থেকে শুরু করে বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা হয়ে ওঠার গল্প অনেকেরই জানা। তবে তার ব্যক্তিজীবনের প্রেম ও বিয়ের গল্পও কম রোমাঞ্চকর নয়। অভিনেত্রী যোগিতা বালির সঙ্গে মিঠুনের প্রেমের পর মাত্র ৩০ মিনিটে বিয়ের সেই ঘটনা যেন বলিউডের কোনো সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। সত্তরের দশকের শেষ দিকে মিঠুন ও যোগিতা বালির মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এর আগে ১৯৭৬ সালে সুরকার ও গায়ক কিশোর কুমারের সঙ্গে বিয়ে হয়েছিল যোগিতার। তবে ১৯৭৮ সালে সেই সম্পর্কের ইতি ঘটে। এরপর মিঠুনের সঙ্গে তার বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে রূপ নেয়। কিন্তু বিয়ের...