এআই দিয়ে ট্রাফিক মনিটরিং, এক সপ্তাহে তিন শতাধিক মামলা
রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর স্বয়ংক্রিয় ট্রাফিক মনিটরিং ব্যবস্থা চালুর পর এক সপ্তাহে তিন শতাধিক মামলা হয়েছে। গতকাল সোমবার এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। তিনি বলেন, আগামী ছয় মাসের মধ্যে পুরোপুরি স্বয়ংক্রিয় মামলার...