বড় লােকসানে ইসলামী ব্যাংক, সর্বােচ্চ মুনাফা ব্র্যাক ব্যাংকের
চলতি বছরের প্রথম প্রান্তিকেও বড় মুনাফা করেছে দেশের বেসরকারি খাতের অন্যতম প্রধান ব্যাংক ব্র্যাক। সহযোগী কোম্পানিগুলোর মুনাফাসহ (সমন্বিত হিসাবে) গত জানুয়ারি-মার্চ সময়ে ব্যাংকটি ৫৭৭ কোটি টাকা নিট মুনাফা করেছে। অথচ একই সময়ে বেসরকারি খাতের সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংক ২৮৮ কোটি টাকা লোকসান করেছে। সম্প্রতি ব্যাংক দুটি যে শেয়ারপ্রতি আয় (ইপিএস) প্রকাশ করেছে, তার সঙ্গে তাদের মোট শেয়ার গুণ করে এ তথ্য মিলেছে। দেশের বেসরকারি খাতের শীর্ষ দুই ব্যাংকের এই বিপরীত চিত্র শুধু এই দুই ব্যাংকের নয়, অনেকটা পুরো ব্যাংক খাতের চিত্র বলে মনে করছেন ব্যাংকসংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা বলছেন, যেসব ব্যাংক ব্যাংকিং আই...