বেওয়ারিশ লাশের সংখ্যা কমানোর উদ্যোগ
মৃত্যুর পর পরিচয় ছাড়াই প্রতিদিন দাফন হয় অনেক লাশ। স্বজনের শেষ স্পর্শ ছাড়া তাদের পরিচয় ‘অজ্ঞাত লাশ’। প্রযুক্তির এই যুগেও বছরের পর বছর তাদের পরিচয় জানা সম্ভব হচ্ছে না। নিখোঁজ থাকার পর অনেকের স্বজন সাধারণ ডায়েরি (জিডি) করেন। দিনের পর দিন চলে জিডির তদন্ত। আবার কখনও দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হয় অজ্ঞাত লাশ। সেই লাশের পরিচয় শনাক্তে পুলিশের তরফে সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ ও বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়। এর পরও মেলে না অনেক লাশের পরিচয়। নিখোঁজের জিডি ও অজ্ঞাত লাশ উদ্ধারের ঘটনায় করা মামলার তদন্ত প্রযুক্তিগত ব্যবস্থাপনার মধ্য দিয়ে একই সূত্রে রাখার প্রস্তাব এসেছে। এ জন্য আলাদা ডেটাব...