ভারী বোঝা মাথায় নিয়ে শৈশব কাটছে তাদের
বাংলাদেশ সংবিধান এবং বেশ কিছু সুনির্দিষ্ট আইনে শিশুদের অধিকার সুরক্ষিত করা হয়েছে। সংবিধানের অনুচ্ছেদ ১৫, ১৭, ২৮ ও ৩৪ অনুযায়ী- শিশুদের জন্য বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, পুষ্টি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত, শোষণ ও জোরপূর্বক শ্রম থেকে মুক্তি এবং বিশেষ সুযোগ-সুবিধার আইনি বাধ্যবাধকতা রয়েছে। এছাড়া জাতীয় শিশুনীতি ২০১১ অনুযায়ী- শিশুদের শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশের কথা বলা হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক শিশু অধিকার সনদে- ১৮ বছরের কম বয়সী শিশুদের শিক্ষা, খাদ্য, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা, বাসস্থান, বিশেষ সুরক্ষা, যত্ন এবং মৌলিক অধিকার পাওয়ার পূর্ণ অধিকার রয়েছে। তবে শিশুদের এসব অধিকার অ...