সৎ মাকে মারধর, হাত-পা বেঁধে রাতে ফেলে যান গাছতলায়
জয়পুরহাটের কালাইয়ে বুদ্ধিপ্রতিবন্ধী সৎ মাকে মারধরের পর হাত-পা বেঁধে বাড়ির বাইরে তেঁতুলগাছের নিচে রাতভর ফেলে রাখার ঘটনা ঘটেছে। মারধরে ফাতেমা (৫০) নামে ওই নারীর দাঁত ভেঙে গেছে। তাঁর হাত, বুক, পিঠ ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। সৎ ছেলে ও ছেলের বউরা ওই নারীকে মারধার করেছেন বলে অভিযোগ উঠেছে। এর আগেও তাকে কয়েকবার মারধর করা হয় বলে জানান প্রতিবেশীরা। গত বৃহস্পতিবার দিবাগত রাতে কালাই উপজেলার পুনট ইউনিয়নের মাদাই খরপা গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার সন্ধ্যায় ঘটনার ছবি ও ভিডিও সা...