কানাডীয় ও বাংলা কবিতার টরন্টো
টরন্টো ডাউনটাউনের মধ্যিখানে শত বছরী গম্বুজওয়ালা ইটরঙের বাড়িটি দেখলেই যেন বোঝা যায় এটি কানাডিয়ান মিউজিক সেন্টার। এখানেই গত ২৫ এপ্রিল সন্ধ্যা ৬টায় কানাডার স্বনামধন্য কবি সাবেক পার্লামেন্টারিয়ান কবি জর্জ এলিয়ট ক্লার্ক ও স্বনামধন্য লেখক, গবেষক ও কবি সুব্রত কুমার দাস আয়োজন করেছিলেন অনুষ্ঠান “ফাইভ পোয়েটস ব্রেকিং ইনটু সং-২২, অ্যাংলো-বাংলা ক্যানাডিয়ান ক্যান্টিক্যালস”। শনিবারের বৃষ্টিভেজা দিন বাসায় গরম কফির সাথে দারুণ সিনেমা ছেড়ে বাইরে বেরুতে ইচ্ছা করছিল না। তবে সুব্রতর ডাকে যেতেই হবে। কবি রোখসানা বেগম সদ্য নতুন হোন্ডা সিআরভি কিনেছেন। কল করে বললেন– ইকবাল ভাই আমি এসে আপনাকে নিয়ে যাই! আ...