সমবায় সমিতির ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়ন সমবায় সঞ্চয় ও ঋণদান সমিতি লিমিটেডের প্রায় ২৫ লাখ ৬১ হাজার ১৬৯ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় সমিতির সাবেক সভাপতিসহ কয়েকজনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দিয়েছে পিবিআই। জানা গেছে, ২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত সমিতির বিভিন্ন খাত থেকে ২৫ লাখ ৬১ হাজার ১৬৯ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। অডিট কমিটির প্রতিবেদনে ভুয়া ভাউচার, কার্বন কপি ফাঁকা রাখা রসিদ এবং হিসাবে বড় ধরনের গরমিলের বিষয়টি উঠে আসে। পিবিআইয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়, সমিতির তহবিল পরিচালনায় ব্যাংক লেনদেন, সঞ্চয়, ঋণ কার্যক্রমসহ বিভিন্ন খাতে অনিয়ম পাওয়া গেছে। সোনালী ব্যাংক পিএলসি কলমাকান্দ...