স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা: এমপি আবুল খায়ের ভূঁইয়া
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রায়পুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ৫ নম্বর চরপাতা ও ৬ নম্বর কেরোয়া ইউনিয়নের মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকারে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া। মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশে আবুল খায়ের ভূঁইয়া বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভিশন বাস্তবায়নে দলের মধ্যে ঐক্য ধরে রাখা জরুরি। ঐক্য না থাকলে দল ক্ষতিগ্রস্ত হবে। তাই স্থানীয় সরকার নির্বাচন...