ঈদুল আজহায় কোন সিনেমার কেমন প্রস্তুতি
ঢাকাই চলচ্চিত্রশিল্পে ঈদ মানেই বাড়তি উৎসব। সিনেমা দর্শকদের জন্য এটি যেমন বিনোদনের বড় সময়, তেমনি নির্মাতা-প্রযোজকদের জন্যও সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক মৌসুম। ঈদুল ফিতরের সিনেমার রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে ঈদুল আজহার সিনেমা ঘিরে আলোচনা। বিগত বছরগুলোর মতো এবারও বড় বাজেট, নতুন জুটি আর ভিন্নধর্মী গল্প নিয়ে বেশ কয়েকটি সিনেমা মুক্তির প্রস্তুতি চলছে। আসছে ঈদুল আজহায় সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর একটি ‘রইদ’। ‘হাওয়া’খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমাটির মুক্তির ঘোষণা আগেই এসেছে। প্রচারের অংশ হিসেবে গান, পোস্টার ও টিজার প্রকাশও পেয়েছে। এসব প্রকাশের পর থেকেই দর্শক...