আইফোনের লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ১
হবিগঞ্জের নবীগঞ্জে তারেক হত্যা মামলার প্রধান পলাতক আসামি সাহেল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইফোনের লোভে বন্ধুকে হত্যার পর মরদেহ গুম করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চৌশতপুর এলাকার একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাহেল মিয়া চৌশতপুর গ্রামের নুরুজ্জামান মিয়ার ছেলে। নিহত তারেক একই গ্রামের মারফত উল্লাহর ছেলে। তারা দুজন বন্ধু ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে বন্ধুত্বের সূত্রে সাহেল ও তারেক লাখাই উপজেলায় যান। এ সময় তারেকের কাছে একটি দামি আইফোন ছিল। ওই ফোনের লোভে সাহেল তাকে হত্যা করে মরদেহ লাখাই এলাকার একটি খালে ফেলে দ...