কক্সবাজারে রিসোর্টে আগুন: ১০ পর্যটকের মরদেহ ১০ দিন পর হস্তান্তর
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১০ পর্যটকের পোড়া মরদেহ ১০ দিন পর পরিবারের কাছে হস্তান্তর করেছে প্রশাসন। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে কক্সবাজার সদর হাসপাতালের মর্গ থেকে পাঁচ পরিবারের সদস্যদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়। এ সময় স্বজনদের হাতে আনুষ্ঠানিকভাবে মরদেহ তুলে দেন জেলা প্রশাসক মো. আ. মান্নান। মরদেহ পরিবহন ও দাফনের জন্য প্রতিটি পরিবারকে ৫০ হাজার টাকা করে মোট আড়াই লাখ টাকা অনুদান দিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন ও পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার খিলগাঁও-মুগদা এলাকার আমিনুল ইসলাম খান তাঁর স্বজনদের ছয়জনে...