নগদ পরিহার করে ‘ক্যাশলেস লেনদেনে’ উৎসাহিত করার কথা জানাল র্যাব
নগদ লেনদেন পরিহার করে ক্যাশলেস বা কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধে উৎসাহিত করা হচ্ছে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। আজ রোববার ঢাকার গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে নিরাপত্তা-ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। র‌্যাব প্রধান বলেন, নিরাপদে গবাদিপশুর হাটসমূহে নিয়ে যাওয়া নিশ্চিত করতে র‌্যাবের সব ব্যাটালিয়নসমূহ তাদের নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করছে। এছাড়াও ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ এলাকাসমূহে নিরাপত্তা নিশ্চিত করতে চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, ঈদুল আজহা উপলক্ষ্যে রাজধানীসহ বিভিন্ন শহরে জনসমাগম তুলনামূলকভাব...