গহনার ঔজ্জ্বল্য ধরে রাখতে
গহনা শুধু সাজসজ্জার অনুষঙ্গ নয়, বরং ব্যক্তিত্ব, রুচি ও সৌন্দর্য প্রকাশেরও একটি মাধ্যম। শাড়ির সঙ্গে মানানসই সোনার হার, উৎসবের সাজে ঝলমলে কানের দুল কিংবা প্রতিদিনের ব্যবহারের প্রিয় রুপার চুড়ি–প্রতিটি গহনাই পোশাকে যোগ করে আলাদা মাত্রা। তবে নিয়মিত ব্যবহার, ঘাম, ধুলাবালি, প্রসাধনীর সংস্পর্শ এবং সঠিকভাবে সংরক্ষণ না করার কারণে সময়ের সঙ্গে গহনার স্বাভাবিক ঔজ্জ্বল্য কমে যেতে পারে। সোনার গহনায় মলিন ভাব দেখা দিতে পারে। রুপার গহনায় কালচে আস্তরণ পড়তে পারে আবার কৃত্রিম গহনার রংও নষ্ট হয়ে যেতে পারে। অনেক সময় দামি গহনা যত্নের অভাবে তার সৌন্দর্য হারায়, অথচ কিছু সহজ অভ্যাসের মাধ্যমে দীর্ঘদিন এর ঝলমল...