বাড়ছে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি বাজেটে কমছে বরাদ্দ
জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়লেও সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় বাজেট বরাদ্দ কমেছে। এ খাতে ব্যয়ের বড় অংশ এখনও প্রকল্পনির্ভর থাকায় দীর্ঘমেয়াদি সক্ষমতা গড়ে তোলাও কঠিন হয়ে পড়ছে। গতকাল শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত ‘বাংলাদেশে জলবায়ু-সহনশীল স্বাস্থ্যব্যবস্থা ও স্বাস্থ্য অর্থায়ন’ শীর্ষক সংলাপে এসব তথ্য উঠে আসে। সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিপিআরডি) উদ্যোগে আয়োজিত এ সংলাপে ‘বাংলাদেশে স্বাস্থ্য খাতে জলবায়ু অর্থায়ন: নীতিগত অঙ্গীকার ও আর্থিক বাস্তবতা’ শীর্ষক গবেষণা উপস্থাপিত হয়। গবেষণা...