সাহিত্যের চার দিকপাল স্মরণে সেমিনার সিরিজ
বাংলা ভাষা ও সাহিত্যের চার অনন্য স্রষ্টা কবি জীবনানন্দ দাশ, কবি আল মাহমুদ, লেখক ও অনুবাদক মনিরউদ্দীন ইউসুফ এবং কথাসাহিত্যিক রশীদ করীমকে নতুন প্রজন্মের সামনে আরও গভীরভাবে তুলে ধরতে দিনব্যাপী সেমিনার সিরিজের আয়োজন করে বাংলা একাডেমি। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ‘সেমিনার সিরিজ ২০২৫-২০২৬’-এর উদ্বোধনী পর্বে বক্তারা বলেন, বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশে এসব মনীষীর অবদান শুধু ঐতিহাসিক নয়, সমকালীন চিন্তা ও মননের ক্ষেত্রেও অত্যন্ত প্রাসঙ্গিক। গতকাল শনিবার সকাল ১০টায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির...