ঢাকার ছেলে রবিন খুদার ভারতে বিপুল বিনিয়োগ
ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা রবিন খুদা এখন বিশ্বের ডেটা সেন্টার শিল্পের পরিচিত এক নাম। প্রায় তিন দশক আগে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান তিনি। সেখানেই গড়ে তোলেন এয়ারট্রাঙ্ক নামে একটি ডেটা সেন্টার কোম্পানি, যা বর্তমানে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম বৃহৎ হাইপারস্কেল অপারেটর। বাংলাদেশি বংশোদ্ভূত এই বিলিয়নিয়ার উদ্যোক্তার নেতৃত্বেই ২০৩০ সালের মধ্যে ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে ব্ল্যাকস্টোন সমর্থিত এয়ারট্রাঙ্ক। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী কয়েক বছরে ভারতে ৫ গিগাওয়াটের বেশি সক্ষমতার ডেটা সেন্টার গড়ে তোলা হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ক্লাউড কম্পিউটিং ও ডিজিটাল অবকাঠামোর দ্রুত বর্ধনশীল...